সন্ধ্যামনি (Amethyst): এ্যামিথিষ্ট হল স্ফটিক
গোত্রের সর্বাপেক্ষা সুন্দর ও গুরুত্বপূর্ণ রত্ন। এটির বর্ণ সাধারণত বেগুনী, ফিকে
বেগুনী, কালোজামের খোসার ন্যায় ছাড়াও কচুরী পনার ফুলের মত হালকা বেগুনী বর্ণের
স্বচ্ছ পাথর। এর প্রধান উপাদান এ্যালুমিনিয়াম, লিথিয়াম ও সিলিকন। এ্যামিথিষ্ট এর
প্রাপ্তিস্থান বিশেষ করে ব্রাজিল, উরুগুয়ে, ভারত, শ্রীলঙ্কা, সাইবেরিয়া, আমেরিকা,
ইরান, মেক্সিকো উত্তর ক্যারোলিনা প্রভৃতি স্থানে প্রচুর পরিমানে এ্যামিথিষ্ট পাওয়া
যায়। চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় এই রত্নের মূল্য অনেকটাই কম তাই বলে জ্যোতিষ
জগতে তথা গ্রহবৈগুন্যতকা রোধে এর গুরুত্ব কম নয়। উত্তমরূপে শোধন পূর্বক ধারণ করলে
শনি ও বৃহস্পতির কৃপ্রভাব থেকে মুক্ত হওয়া যায় ছাড়াও নিঃসন্তান দম্পত্তির সন্তান
লাভের জন্য এ্যামিথিষ্ট উৎকৃষ্ট প্রতিকার। এটি প্রাপ্ত বয়স্ক পুরুষদের জন্য ৮ থেকে
১০ রতি আর নারীদের জন্য ৭ থেকে ৮ রতি আংটিতে লকেটে অথবা বহুতে ধারণ করা উচিৎ। মনে
রাখবেন রত্নপাথরের ওজন তার গুণগত মান ও হাত বা জন্মছকের গ্রহগত অবস্থানের উপর
নির্ভর করে তাই যে কোন রত্নপাথর পরিধানের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আবশ্যক।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment